মার্কিন ডলারে এবার ট্রাম্পের স্বাক্ষর: ১৬৫ বছরের প্রথা ভেঙে ঐতিহাসিক সিদ্ধান্ত – বর্তমান নিউজ

মার্কিন ডলারে এবার ট্রাম্পের স্বাক্ষর: ১৬৫ বছরের প্রথা ভেঙে ঐতিহাসিক সিদ্ধান্ত – বর্তমান নিউজ

আমেরিকার ১৬৫ বছরের দীর্ঘ ইতিহাস ও আড়াইশো বছরের ঐতিহ্য ভেঙে এক নজিরবিহীন সিদ্ধান্ত ঘোষণা করল মার্কিন প্রশাসন। এবার থেকে সে দেশের ডলার নোটে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর থাকবে। এতদিন পর্যন্ত মার্কিন ডলার বিলে শুধুমাত্র দেশটির ট্রেজারার এবং অর্থসচিবের স্বাক্ষর থাকার নিয়ম প্রচলিত ছিল। তবে সেই দীর্ঘকালীন প্রথা পরিবর্তন করে এবার নিজের হস্তক্ষেপের ছাপ রাখলেন ট্রাম্প।

আগামী ৪ জুলাই আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপিত হতে যাচ্ছে। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই ট্রাম্পের স্বাক্ষর সংবলিত নতুন নোট বাজারে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন এই নোটে প্রেসিডেন্টের স্বাক্ষরের পাশাপাশি বর্তমান রাজস্ব সচিবেরও সই থাকবে। মার্কিন ইতিহাসে ট্রাম্পই হতে চলেছেন প্রথম কোনো প্রেসিডেন্ট, যাঁর স্বাক্ষর সে দেশের মুদ্রায় স্থান পাচ্ছে।

এই ঐতিহাসিক পদক্ষেপ প্রসঙ্গে মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট জানান, দেশের সাফল্য এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কৃতিত্বকে শক্তিশালীভাবে তুলে ধরতেই এই সিদ্ধান্ত। তাঁর মতে, মার্কিন স্বাধীনতার ২৫০তম বর্ষই এই নতুন নোট আত্মপ্রকাশের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। যদিও এই আমূল পরিবর্তন নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রকাশ্য মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *