নাবালিকা ধর্ষণ ও ভিডিও তুলে ব্ল্যাকমেল: গোয়ায় গ্রেফতার বিজেপি কাউন্সিলরের ছেলে – বর্তমান নিউজ

নাবালিকা ধর্ষণ ও ভিডিও তুলে ব্ল্যাকমেল: গোয়ায় গ্রেফতার বিজেপি কাউন্সিলরের ছেলে – বর্তমান নিউজ

গোয়ার কুরচোরেম পুরসভার বিজেপি কাউন্সিলর সুশান্ত নায়েকের ছেলে সোহম সুশান্ত নায়েককে নাবালিকাদের যৌন নির্যাতন ও ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, গত তিন বছর ধরে অন্তত ২৫ থেকে ৩০ জন নাবালিকা তার লালসার শিকার হয়েছে। ২০ বছর বয়সী অভিযুক্ত সোহম যৌন সংসর্গের ভিডিও রেকর্ড করে নির্যাতিতাদের ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখত বলে জানা গেছে।

সম্প্রতি একটি পার্টিতে মত্ত অবস্থায় বন্ধুদের সেই আপত্তিকর ভিডিওগুলো দেখালে বিষয়টি প্রকাশ্যে আসে। এর প্রতিবাদে রবিবার রাতে স্থানীয় জনতা কুডছেডা থানার সামনে বিক্ষোভ দেখিয়ে পুলিশের স্বতঃপ্রণোদিত পদক্ষেপের দাবি জানান। উত্তাল পরিস্থিতির চাপে সোমবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। গোয়া কংগ্রেসের সভাপতি অমিত পাটকর এই ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

দক্ষিণ গোয়া পুলিশ বর্তমানে ডিজিটাল তথ্য-প্রমাণ ও ভিডিওগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি নির্যাতিতাদের বয়ান সংগ্রহের প্রক্রিয়াও শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিশ্চিত করতে পুলিশি তৎপরতা জারি রয়েছে। এই ন্যক্কারজনক ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার দাবি জোরালো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *