আইপিএলে বহাল থাকছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম, বিসিসিআই-এর বৈঠকে অনড় বোর্ড – বর্তমান নিউজ

আইপিএলে বহাল থাকছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম, বিসিসিআই-এর বৈঠকে অনড় বোর্ড – বর্তমান নিউজ

আইপিএল ২০২৬ মৌসুম শুরুর প্রাক্কালে মুম্বইয়ে বিসিসিআই-এর আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখোমুখি হয়েছিলেন বিভিন্ন দলের অধিনায়করা। জাভাগল শ্রীনাথ ও নিতিন মেননের পরিচালনায় এই বৈঠকে মূলত খেলার নিয়মাবলী, নতুন ট্রেনিং প্রোটোকল এবং ম্যাচ পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া ও শুভমন গিলের মতো অধিনায়কদের উপস্থিতিতে ম্যাচ চলাকালীন রণকৌশলগত নানা দিক খতিয়ে দেখা হয়।

২০২৩ সালে চালু হওয়া ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মটি নিয়ে বৈঠকে অধিকাংশ অধিনায়ক আপত্তি জানান। তাঁদের দাবি, এই নিয়মের ফলে খেলার ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ব্যাটিং পক্ষ অতিরিক্ত সুবিধা পাচ্ছে। তবে বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ২০২৭ সাল পর্যন্ত এই নিয়মে কোনও পরিবর্তন বা পুনর্বিবেচনা করা হবে না। ফলে বিতর্ক থাকলেও আসন্ন টুর্নামেন্টে এই নিয়ম কার্যকর থাকছে।

এছাড়া বৈঠকে শিশিরের প্রভাব মোকাবিলায় বল পরিবর্তন এবং পিচের মান রক্ষায় নতুন ট্রেনিং প্রোটোকল নিয়েও আলোচনা হয়েছে। বোর্ড সাফ জানিয়েছে, ম্যাচের দিন কোনও দল বাড়তি অনুশীলনের সুযোগ পাবে না। পাশাপাশি স্লো ওভার রেট এবং খেলোয়াড়দের মাঠের আচরণ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বিসিসিআই। নিয়ম লঙ্ঘনে অধিনায়কদের কড়া শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *