রাজ্যে ৩২ লক্ষ ভোটারের নথি যাচাই সম্পন্ন, বাদ পড়লেন ৪০ শতাংশ – বর্তমান নিউজ

রাজ্যে ৩২ লক্ষ ভোটারের নথি যাচাই সম্পন্ন, বাদ পড়লেন ৪০ শতাংশ – বর্তমান নিউজ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR প্রক্রিয়ায় বড়সড় আপডেট সামনে এসেছে। বর্তমানে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিচারাধীন বা ‘অ্যাডজুডিকেশন’ অবস্থায় থাকা ভোটারদের নথি পরীক্ষার কাজ দ্রুতগতিতে চলছে। কমিশন সূত্রে জানা গেছে, তালিকায় থাকা মোট ৬০ লক্ষ ব্যক্তির মধ্যে বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৩২ লক্ষ ভোটারের নথিপত্র যাচাইয়ের কাজ শেষ হয়েছে।

প্রাথমিক এই যাচাই প্রক্রিয়ায় ৩২ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৪০ শতাংশের নাম তালিকা থেকে বাদ বা ‘ডিলিট’ করা হয়েছে। নথিতে সন্তোষজনক প্রমাণ না মেলায় বিচারবিভাগীয় আধিকারিকরা প্রায় ১২.৮ লক্ষ মানুষের নাম বাতিল করেছেন। তবে নাম বাদ পড়লেও ভোটারদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গঠিত ট্রাইবুনালে বিডিও বা জেলাশাসকের দপ্তরে অফলাইনে অথবা কমিশনের পোর্টালে অনলাইনের মাধ্যমে পুনরায় আবেদন করার সুযোগ রয়েছে।

কমিশন সূত্রে খবর, প্রতিদিন গড়ে প্রায় ২ লক্ষ নামের নিষ্পত্তি করা হচ্ছে এবং অবশিষ্ট নামগুলোর যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করে প্রতি সপ্তাহে নতুন তালিকা প্রকাশ করা হবে। তবে নাম বাদ পড়া এই ভোটাররা ২০২৬ সালের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের মতো জেলাগুলোতে নাম বাদ পড়ার হার নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *