এসএসবি-তে ১০৬০ শূন্যপদে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশেই মিলবে সরকারি চাকরির সুযোগ – বর্তমান নিউজ

এসএসবি-তে ১০৬০ শূন্যপদে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশেই মিলবে সরকারি চাকরির সুযোগ – বর্তমান নিউজ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সশস্ত্র সীমা বল (SSB) ১০৬০টি শূন্যপদে কনস্টেবল ও হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে ৮২৭ জন কনস্টেবল এবং ২৩৩ জন হেড কনস্টেবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। কনস্টেবল (ড্রাইভার) পদের জন্য বৈধ হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স এবং কারিগরি পদের ক্ষেত্রে আইটিআই সার্টিফিকেট বা কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

আবেদন প্রক্রিয়া ২১ মার্চ ২০২৬ থেকে শুরু হয়েছে এবং চলবে ২০ এপ্রিল পর্যন্ত। ইচ্ছুক প্রার্থীরা এসএসবি-র অফিসিয়াল ওয়েবসাইট ssbrectt.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে নির্দিষ্ট ফি জমা দিতে হবে। প্রার্থীদের বয়স ও অন্যান্য যোগ্যতার মাপকাঠি সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।

নিয়োগ প্রক্রিয়াটি চারটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে শারীরিক সক্ষমতা ও মাপজোখ পরীক্ষা (PET/PST) নেওয়া হবে। এরপর কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা বা ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নথি যাচাইয়ের পর সবশেষে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে। কেন্দ্রীয় সরকারের এই ডিফেন্স চাকরিতে যোগ দিতে প্রার্থীদের এখন থেকেই প্রস্তুতি শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *