ঋণস্বীকার ও শ্রদ্ধা: আজও গুরু মহেশ ভাটকে পারিশ্রমিকের অংশ দেন অনুপম খের – বর্তমান নিউজ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের এবং পরিচালক মহেশ ভাটের দীর্ঘদিনের অটুট সম্পর্কের এক অনন্য নজির সামনে এসেছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অনুপম জানিয়েছেন, কেরিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি ছবির পারিশ্রমিকের একটি নির্দিষ্ট অংশ তিনি তাঁর ‘গুরু’ মহেশ ভাটের হাতে তুলে দেন। ১৯৮৪ সালে ‘সারাংশ’ ছবির সময় মাত্র ২৫০ টাকা দিয়ে শুরু হওয়া এই প্রথা বর্তমানে মুদ্রাস্ফীতির কারণে ২৫ হাজার টাকায় দাঁড়িয়েছে।

অনুপমের মতে, এই অর্থ প্রদান কেবল একটি রীতি নয়, বরং এটি তাঁর সাফল্যের কারিগরের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। অভিনেতা মজার ছলে জানান, মহেশ ভাট এখন খাম না খুলেই বুঝতে পারেন ভেতরে কত টাকা আছে। উল্লেখ্য, কেরিয়ারের শুরুতে এই ‘সারাংশ’ ছবির কাস্টিং নিয়ে দুজনের মধ্যে তিক্ততা তৈরি হলেও, শেষ পর্যন্ত সেই ছবিই অনুপমকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল।

বর্তমানে ৬৯ বছর বয়সেও অভিনয়ে সমান সক্রিয় অনুপম খের। তিনি এখন ‘সারাংশ ২’ নির্মাণের পরিকল্পনা করছেন, তবে তা হতে হবে লিয়াম নিসনের ‘টেকেন’ সিরিজের মতো একটি মারকুটে অ্যাকশনধর্মী চলচ্চিত্র। এই ইচ্ছার কথা তিনি ইতিমদধ্যেই মহেশ ভাটকে জানিয়েছেন এবং নিজেকে একজন অ্যাকশন হিরো হিসেবে বড় পর্দায় পুনপ্রতিষ্ঠা করতে তিনি কঠোর পরিশ্রম করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *