ভোটার তালিকা থেকে সর্বোচ্চ ছাঁটাই মোদির রাজ্য গুজরাটে, বাদ পড়লেন ৬৮ লক্ষ ভোটার

ভোটার তালিকা থেকে সর্বোচ্চ ছাঁটাই মোদির রাজ্য গুজরাটে, বাদ পড়লেন ৬৮ লক্ষ ভোটার

নির্বাচন কমিশনের নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার (এসআইআর) পর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। কমিশন সূত্রে খবর, গুজরাটে দেশের মধ্যে সর্বোচ্চ ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১ জন ভোটারের নাম বাদ পড়েছে। সংশোধনের আগে সেখানে ভোটার সংখ্যা ছিল ৫ কোটি ৮ লক্ষের বেশি, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৪০ লক্ষে। গুজরাট ছাড়াও মধ্যপ্রদেশে ৩৪ লক্ষ এবং রাজস্থানে ৩১ লক্ষের বেশি ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

কেরল, ছত্তিশগড়, গোয়া ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও উল্লেখযোগ্য হারে ভোটার সংখ্যা কমেছে। ১২টি রাজ্যের মধ্যে ৯টি রাজ্যের তালিকা প্রকাশিত হলেও পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুর তালিকা এখনও বাকি। আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের এবং ১০ এপ্রিল উত্তরপ্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। মৃত ভোটার বা ঠিকানার পরিবর্তনের মতো নানা কারণেই এই বিপুল সংখ্যক নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *