রাজ্য প্রশাসনে বড় রদবদল: বিভিন্ন দফতরে ২০ শতাংশ অতিরিক্ত পদ সৃষ্টির বিজ্ঞপ্তি জারি

রাজ্য প্রশাসনে বড় রদবদল: বিভিন্ন দফতরে ২০ শতাংশ অতিরিক্ত পদ সৃষ্টির বিজ্ঞপ্তি জারি

রাজ্য বিধানসভা নির্বাচনের মুখে প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের পর বৃহস্পতিবার অর্থ দফতর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ন’টি স্টেট কনস্টিটিউটেড সার্ভিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে বেতনস্তর অনুযায়ী ২০ শতাংশ অতিরিক্ত পদ সৃষ্টির চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সচিবালয় পরিষেবায় যুগ্মসচিব স্তরে পদের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ৩৬টি। এছাড়া রেভিনিউ সার্ভিস, কমার্শিয়াল ট্যাক্স, আবগারি, সমবায়, খাদ্য ও সরবরাহ এবং অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের মতো বিভাগগুলোতেও উল্লেখযোগ্যভাবে পদ বাড়ানো হয়েছে। পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দফতরে ৩০ শতাংশ অতিরিক্ত পদ তৈরি করা হচ্ছে।

অভিজ্ঞ আধিকারিকদের উচ্চতর দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়া এবং ডব্লিউবিসিএস আধিকারিকদের বেতন কাঠামোয় সমতা আনাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। নতুন নিয়ম অনুযায়ী, ডব্লিউবিসিএস আধিকারিকরা দুই বছর প্রভিশনে বিডিও হিসেবে কাজ করার পর এসডিও পদে উন্নীত হবেন। এই প্রক্রিয়ায় গ্রুপ ‘এ’ আধিকারিকদের পদোন্নতির পথ আরও সুগম হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *