মাঠে লড়াই শেষে সৌজন্যের নজির: নেদারল্যান্ডস ক্রিকেটারদের বিশেষ উপহার হার্দিক-বুমরাহদের

আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়েছে ভারত। ডাচ ক্রিকেটারদের হারালো মাঠের লড়াই শেষে জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে তৈরি হলো এক অনন্য সৌজন্যের মুহূর্ত। ভারত ও নেদারল্যান্ডসের ক্রিকেটাররা মাঠের বাইরে নিজেদের বন্ধুত্বের প্রমাণ দিয়ে একে অপরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ম্যাচ শেষে হার্দিক পাণ্ড্য ও জসপ্রীত বুমরাহকে দেখা যায় ডাচ ক্রিকেটারদের সই করা জার্সি উপহার দিতে। শুধু উপহারই নয়, প্রতিপক্ষ খেলোয়াড়দের জড়িয়ে ধরে ছবিও তোলেন এই ভারতীয় তারকারা। অন্যদিকে, দুর্দান্ত বোলিং করা আরিয়ান দত্ত ও অর্শদীপ সিংও নিজেদের মধ্যে সই করা জার্সি বিনিময় করে সৌজন্য বিনিময় করেন।
চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডস একটি মাত্র ম্যাচ জিতলেও ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াকু মানসিকতা দেখিয়েছে। সুপার এইটে উঠতে না পারলেও ডাচদের এই স্পোর্টিং স্পিরিট এবং ভারতীয় ক্রিকেটারদের বন্ধুত্বপূর্ণ আচরণ বর্তমান ক্রিকেট বিশ্বের ক্রীড়াপ্রেমীদের মুগ্ধ করেছে।