জলপাইগুড়িতে গরু আনতে গিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্ত

জলপাইগুড়িতে গরু আনতে গিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্ত

জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল। বুধবার সকালে তিস্তা নদীর চরে গরু আনতে গেলে প্রতিবেশী এক যুবক তাঁর ওপর চড়াও হয় বলে অভিযোগ। নির্যাতিতা বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাতেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তের মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও মূল অভিযুক্ত বর্তমানে পলাতক। পুলিশ অভিযুক্ত যুবকের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে।

বর্তমানে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে এবং এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা অপরাধীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। উত্তরবঙ্গে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *