মাঠের লড়াই শেষে সৌজন্যের নজির: নেদারল্যান্ডস ক্রিকেটারদের বিশেষ উপহার হার্দিক-বুমরাহদের

মাঠের লড়াই শেষে সৌজন্যের নজির: নেদারল্যান্ডস ক্রিকেটারদের বিশেষ উপহার হার্দিক-বুমরাহদের

আমেদাবাদে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করল ভারত। তবে মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে ম্যাচ শেষে ধরা পড়ল বন্ধুত্বের এক অনন্য ছবি। ডাচ বাহিনীর লড়াইকে সম্মান জানিয়ে হার্দিক পাণ্ড্য ও যশপ্রীত বুমরাহ প্রতিপক্ষ ক্রিকেটারদের নিজেদের সই করা জার্সি উপহার দেন। একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় ও ছবি তুলতেও দেখা যায় তাঁদের।

ভারতীয় বোলারদের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করা আরিয়ান দত্ত আলাদাভাবে নজর কেড়েছেন। ১৯ রান দিয়ে ২ উইকেট নেওয়া এই স্পিনারকে নিজের জার্সি উপহার দেন অর্শদীপ সিং। আরিয়ানও পাল্টা সই করা জার্সি তুলে দেন অর্শদীপের হাতে। মাঠের বাইরে ক্রিকেটারদের এমন পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্যবোধ নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডস মাত্র একটি ম্যাচে জয় পেলেও ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তাঁদের লড়াকু মানসিকতা ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা তৈরি করে তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ডাচ ক্রিকেটারদের এই অদম্য জেদ এবং ভারতীয় তারকাদের মহানুভবতা টুর্নামেন্টের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে রইল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *