করাচিতে বহুতল ভবন ধসে মৃত বেড়ে ১৩, নেপথ্যে গ্যাস বিস্ফোরণের আশঙ্কা

করাচিতে বহুতল ভবন ধসে মৃত বেড়ে ১৩, নেপথ্যে গ্যাস বিস্ফোরণের আশঙ্কা

পাকিস্তানের করাচির সোলজার বাজার এলাকার গুল রজা কলোনিতে একটি আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই দুর্ঘটনায় আহত অন্তত ১৩ জনকে স্থানীয় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিক থেকে হওয়া শক্তিশালী বিস্ফোরণের আঘাতেই ভবনটির একটি অংশ ধসে পড়েছে।

ঘটনাস্থলে পুলিশ, উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’ এবং আরবান সার্চ অ্যান্ড রেসকিউ দল উদ্ধারকাজ চালাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কি না, তা খুঁজে বের করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পুরো এলাকাটি নিরাপত্তার স্বার্থে ঘিরে রেখেছে পুলিশ।

সিন্ধের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন। উল্লেখ্য, করাচিতে ইতিপূর্বেও একাধিক ভবন ধস ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে শহরের প্রায় ৫৮৮টি ভবনকে আগেই বিপজ্জনক হিসেবে ঘোষণা করা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *