সোনার দামে বিরাট বৃদ্ধি: কলকাতা ও দেশের বড় শহরগুলিতে আজকের বাজারদর

সোনার দামে বিরাট বৃদ্ধি: কলকাতা ও দেশের বড় শহরগুলিতে আজকের বাজারদর

১৯ ফেব্রুয়ারি ভারতীয় বাজারে সোনার দামে বড়সড় উল্লম্ফন দেখা দিয়েছে। কলকাতায় আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১,৫৪,১৯০ টাকা। একইভাবে ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার লেনদেন হচ্ছে যথাক্রমে ১,৪১,৩৪০ টাকা এবং ১,১৫,৬৪০ টাকায়।

দেশের অন্যান্য মহানগরীতেও চিত্রটি প্রায় একই। দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৪,৩৪০ টাকা এবং চেন্নাইয়ে তা সর্বোচ্চ ১,৫৫,২৩৯ টাকায় পৌঁছেছে। মুম্বাই ও ব্যাঙ্গালোর সহ একাধিক শহরে সোনার দর কলকাতার সমান স্তরেই রয়েছে। পাটনায় ২৪ ক্যারেট সোনার দাম সামান্য বেড়ে হয়েছে ১,৫৪,২৪০ টাকা।

মূল্যবান ধাতুর বাজারে সোনার পাশাপাশি রুপোর দামও আজ ঊর্ধ্বমুখী। কলকাতা, দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরু সহ প্রধান শহরগুলিতে প্রতি কেজি রুপোর দাম ২,৭০,০০০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ প্রতি ১০ গ্রাম রুপো আজ বিক্রি হচ্ছে ২,৭০০ টাকা দরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *