ভারত মণ্ডপমে মোদীর হাতে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এর মহাউদ্বোধন

ভারত মণ্ডপমে মোদীর হাতে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এর মহাউদ্বোধন

আজ বৃহস্পতিবার দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক মহাসম্মেলন ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রন ও রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস সহ বিশ্বের প্রভাবশালী শিল্পপতিরা। সকালে উদ্বোধনী ভাষণের পর প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে ‘এআই ইমপ্যাক্ট এক্সপো’ ঘুরে দেখবেন।

সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘সর্বজন হিতায়, সর্বজন সুখায়’, যা মানবকল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যকে ধারণ করে। দুপুরে আয়োজিত ‘লিডার্স প্লেনারি’ অধিবেশনে রাষ্ট্রপ্রধান ও প্রযুক্তিবিদরা বৈশ্বিক নীতি নির্ধারণ এবং অবকাঠামো নিয়ে আলোচনা করবেন। এরপর বিকেলে একটি উচ্চপর্যায়ের সিইও রাউন্ডটেবিল বৈঠকে বিনিয়োগ সম্ভাবনা, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও গবেষণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হবে।

পাঁচশোর বেশি বৈশ্বিক নেতা, ১০০ জন সিইও এবং বহু শিক্ষাবিদ ও গবেষক এই মেগা ইভেন্টে অংশ নিচ্ছেন। সম্মেলনে ২০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রায় ৬০ জন মন্ত্রীর উপস্থিতিতে এআই প্রযুক্তির নিরাপত্তা ও কর্মসংস্থানের রূপরেখা তৈরি হবে। প্রযুক্তি-নির্ভর ভবিষ্যৎ গঠনে ভারতের নেতৃত্ব ও বৈশ্বিক অবস্থানকে আরও সুদৃঢ় করাই এই তিন দিনের মহাসম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *