সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত

সিরিয়ায় দীর্ঘদিনের সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে আগামী কয়েক মাসের মধ্যে সেখান থেকে অবশিষ্ট বাহিনীর বড় অংশ প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দেশটিতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের নেতৃত্ব এখন স্থানীয় সরকারই দেবে। বর্তমানে সেখানে প্রায় এক হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

২০১৫ সাল থেকে ইসলামিক স্টেটের (আইএসআইএস) প্রভাব মোকাবিলায় মার্কিন সেনারা সিরিয়ায় মোতায়েন ছিল। সম্প্রতি আসাদ সরকারের পতন এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত নভেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।

তবে সিরিয়া থেকে সেনা সরালেও ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তজনা মোকাবিলায় মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে ওয়াশিংটন। আরব সাগরে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন মোতায়েনের পাশাপাশি আরও শক্তিশালী যুদ্ধজাহাজ ওই অঞ্চলে পাঠানো হচ্ছে। পেন্টাগন জানিয়েছে, যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় মার্কিন বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *