২০২৮ টি-২০ বিশ্বকাপ: সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল ভারতসহ ৯ দেশ

২০২৮ টি-২০ বিশ্বকাপ: সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল ভারতসহ ৯ দেশ

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আয়োজিত হতে যাওয়া ২০২৮ সালের আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপের মূলপর্বের নয়টি দল ইতিপূর্বেই চূড়ান্ত হয়েছে। আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এছাড়া চলতি বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সরাসরি মূলপর্বে জায়গা করে নিয়েছে।

টুর্নামেন্টের সরাসরি যোগ্যতা অর্জনের জন্য নির্ধারিত ১২টি আসনের মধ্যে আরও তিনটি জায়গা এখনও খালি রয়েছে। আইসিসি টি-২০ র‍্যাঙ্কিং অনুযায়ী আগামী ৯ মার্চের মধ্যে এই তিন সদস্য দেশ চূড়ান্ত হবে। বর্তমানে সেই দৌড়ে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড সুবিধাজনক অবস্থানে রয়েছে। আইসিসি-র নিয়ম অনুযায়ী র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলিই এই সুযোগ পাবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, তারা ২০২৮ সালের বিশ্বকাপে অংশ নেবে এবং এ বিষয়ে আইসিসি-র সাথে আলোচনা সম্পন্ন হয়েছে। যদিও বর্তমান আসর থেকে তারা নাম প্রত্যাহার করেছে, তবুও র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি মূলপর্বে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে টাইগারদের। আইসিসি-র পক্ষ থেকেও তাদের অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *