এইচপিসিএল-এ ৬০০ ইঞ্জিনিয়ার নিয়োগ: আবেদনের সুযোগ ২ মার্চ পর্যন্ত

এইচপিসিএল-এ ৬০০ ইঞ্জিনিয়ার নিয়োগ: আবেদনের সুযোগ ২ মার্চ পর্যন্ত

হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) মার্কেটিং বিভাগের সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যালসহ বিভিন্ন শাখায় ৬০০ জন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৮ থেকে ২৫ বছর বয়সী প্রার্থীরা এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদনকারীদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে। নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ২৫ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে। পশ্চিমবঙ্গ, অসম ও দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে। প্রার্থীর স্নাতকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

আগ্রহী প্রার্থীদের এইচপিসিএল-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় নথিসহ অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী ২ মার্চ। অন্যদিকে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কও (আরবিআই) সম্প্রতি ৬৫০টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট নিয়োগের ঘোষণা করেছে। স্নাতক স্তরের যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা এই পদের জন্য অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *