পরমাণু কেন্দ্র রক্ষায় মরিয়া ইরান: মাটির নিচে তৈরি হচ্ছে শক্তিশালী বাঙ্কার

পরমাণু কেন্দ্র রক্ষায় মরিয়া ইরান: মাটির নিচে তৈরি হচ্ছে শক্তিশালী বাঙ্কার

মার্কিন চাপের মুখে নিজেদের পরমাণু কর্মসূচি সুরক্ষিত রাখতে সামরিক তৎপরতা জোরদার করেছে ইরান। ওয়াশিংটনের নজরদারি সংস্থা ‘আইসিস’-এর স্যাটেলাইট রিপোর্টে দাবি করা হয়েছে, তেহরান তাদের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রগুলোকে শক্তিশালী বাঙ্কারে পরিণত করছে। বিশেষ করে পার্চিন ও নাটানজ কমপ্লেক্সের সংবেদনশীল অংশগুলো কংক্রিটের আবরণে ঢেকে মাটির নিচে লুকিয়ে ফেলার কাজ দ্রুতগতিতে চলছে।

হাই-রেজোলিউশন ছবিতে দেখা গেছে, পার্চিনের ‘টালেঘান ২’ কেন্দ্রে মূল কাঠামোর ওপর কংক্রিট ও মাটির স্তর দিয়ে আকাশপথের হামলা প্রতিরোধের ব্যবস্থা করা হচ্ছে। নাটানজ পরমাণু কেন্দ্রের টানেলগুলোতেও প্রতিরক্ষা স্তর বাড়ানো হয়েছে। এছাড়া এসফাহান ও পার্চিন এলাকায় বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিরাপত্তা প্রাচীর আরও শক্তিশালী করার প্রমাণ মিলেছে, যা এই কেন্দ্রগুলোর কৌশলগত গুরুত্বের ইঙ্গিত দেয়।

আন্তর্জাতিক মহলে কূটনৈতিক আলোচনা চললেও ইরানের এই গোপন পরিকাঠামো নির্মাণ উদ্বেগ বাড়াচ্ছে। আইসিস প্রধান ডেভিড অলব্রাইটের মতে, এই কেন্দ্রগুলো অচিরেই দুর্ভেদ্য বাঙ্কারে পরিণত হবে। পশ্চিমী দুনিয়া ও তেহরানের মধ্যে আলোচনার সমান্তরালে ইরানের এমন সামরিক প্রস্তুতি পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে, যার প্রকৃত উদ্দেশ্য এখনও অস্পষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *