মিনাখায় পুলিশের সামনেই বিজেপি কার্যালয়ে ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল

মিনাখায় পুলিশের সামনেই বিজেপি কার্যালয়ে ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার মিনাখা। অভিযোগ, মিনাখায় বিজেপির একটি দলীয় বৈঠক চলাকালীন অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হামলায় বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি কার্যালয়ের বাইরে থাকা প্রায় ৩০-৩৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে দাবি করছে পদ্ম শিবির।

বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্যর অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা সইফুদ্দিনের নেতৃত্বে এই তাণ্ডব চালানো হয়েছে। ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব। দীর্ঘক্ষণ পর পুলিশ এসে বিজেপি কর্মীদের উদ্ধার করলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তবে ভোটের মুখে এই সংঘর্ষের জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ও সন্ত্রাসের এই অভিযোগ ঘিরে বর্তমানে সরগরম স্থানীয় রাজনীতি, যা ঘিরে উদ্বেগে সাধারণ ভোটাররা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *