রাজ্যে ‘যুবসাথী’ প্রকল্পে আবেদনের ঢল: একদিনে নথিভুক্ত ৮ লক্ষাধিক

রাজ্যে ‘যুবসাথী’ প্রকল্পে আবেদনের ঢল: একদিনে নথিভুক্ত ৮ লক্ষাধিক

রাজ্য সরকারের ‘যুবসাথী’ প্রকল্পে নাম নথিভুক্ত করতে চাকরিপ্রার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত প্রাপ্ত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট আবেদনকারীর সংখ্যা ২৯ লক্ষ ছাড়িয়ে গেছে। বিশেষত, রবিবার একদিনেই প্রায় ৮ লক্ষ ৪শ’ ৯৪টি নতুন আবেদন জমা পড়েছে, যা বর্তমান কর্মসংস্থান পরিস্থিতির এক বিশেষ প্রতিফলন।

আবেদনকারীর সংখ্যার নিরিখে জেলাভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, যেখানে ৩.২৩ লক্ষ আবেদন জমা পড়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া এবং হুগলি জেলা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক যুবক-যুবতী এই প্রকল্পের জন্য আবেদন জানিয়েছেন। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহারে আবেদনের হার সর্বাধিক।

সরকারি সূত্রের দাবি, ডিজিটাল পরিষেবা ও সরাসরি আর্থিক সহায়তার মাধ্যমে যুব সমাজকে স্বাবলম্বী করতেই এই উদ্যোগ। ‘দুয়ারে সরকার’ শিবিরের মাধ্যমে সরাসরি আবেদন গ্রহণের ফলে সাধারণ মানুষের অংশগ্রহণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ তরুণ-তরুণীদের এই বিপুল উপস্থিতি প্রকল্পের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *