ভারতে Google Pixel 10a-এর প্রি-অর্ডার শুরু: ফাঁস হলো সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

গুগল আজ ১৮ ফেব্রুয়ারি ভারতে তাদের নতুন স্মার্টফোন Pixel 10a লঞ্চ করতে চলেছে। অফিসিয়াল লঞ্চের আগেই ডিভাইসটির প্রি-অর্ডার শুরু হয়েছে এবং সম্ভাব্য দামও প্রকাশ্যে এসেছে। তথ্য অনুসারে, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম শুরু হতে পারে ৪৯,৯৯৯ টাকা থেকে।
স্মার্টফোনটিতে থাকতে পারে ৬.৩ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে এবং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা। পারফরম্যান্সের জন্য এতে ৫-১০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চালিত হবে এবং ধুলো-বালি থেকে সুরক্ষায় থাকবে আইপি-৬৮ রেটিং।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকতে পারে। কোম্পানি এই ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। উন্নত কানেক্টিভিটি এবং শক্তিশালী প্রসেসর সহ ফোনটি গ্রাহকদের আধুনিক স্মার্টফোন অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।