ছত্তিশগড়ে মাওবাদী দমনে শুরু হলো বিশাল অভিযান ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট ২’

ছত্তিশগড়ে মাওবাদী দমনে শুরু হলো বিশাল অভিযান ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট ২’

ছত্তিশগড়ের কাররেগুট্টালু পাহাড়ে নকশাল নির্মূলে শুরু হয়েছে বিশাল সামরিক অভিযান ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট ২’। মঙ্গলবার গভীর রাত থেকে প্রায় ২,০০০ নিরাপত্তা কর্মী এই অভিযানে অংশ নিয়েছেন। মূলত ২০২৬ সালের মার্চের মধ্যে নকশালবাদ নির্মূলের লক্ষ্য নিয়ে এই দ্বিতীয় পর্যায়ের অভিযান শুরু করল যৌথ বাহিনী।

বিগত বছরের ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট ১’ ছিল এই অঞ্চলের সবথেকে বড় অভিযান। সেই সময় সিআরপিএফ ও রাজ্য পুলিশ ২১ দিনে ৩১ জন পুরস্কারঘোষিত নকশালকে নিকেশ করেছিল। অভিযানে কয়েকশো আইইডি, বিপুল পরিমাণ বিস্ফোরক এবং ২১৪টি গোপন আস্তানা ধ্বংস করা হয়, যা মাওবাদীদের সাংগঠনিক কাঠামো ভেঙে দিয়েছে।

সম্প্রতি ছত্তিশগড়-মহারাষ্ট্র সীমান্তের আবুঝমাদেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন নকশাল ক্যাডার নিহত হয়েছে। অভিযানে একজন সি-৬০ জওয়ান শহিদ হলেও উদ্ধার হয়েছে একে-৪৭ ও এসএলআর রাইফেল। বর্তমান পরিস্থিতিতে দুর্গম পাহাড়ি এলাকায় ঘালগাম ফরওয়ার্ড অপারেটিং বেসকে কাজে লাগিয়ে মাওবাদী বিরোধী তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *