ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৩ মাইক্রো অবজার্ভার বরখাস্ত

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৩ মাইক্রো অবজার্ভার বরখাস্ত

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে উত্তর ২৪ পরগনায় তিন মাইক্রো অবজার্ভারকে বরখাস্ত করল নির্বাচন কমিশন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক ও ইউকো ব্যাঙ্কের দুই ম্যানেজার এবং সেন্ট্রাল ট্যাক্সের একজন ইন্সপেক্টর। তাঁদের বিরুদ্ধে ভোটার তালিকায় অসাধু হস্তক্ষেপ এবং নিজের দায়িত্ব অন্যকে হস্তান্তরের প্রমাণ মিলেছে।

মঙ্গলবার সন্ধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, জেলা পর্যায়ের রিপোর্টের ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, নির্বাচনের স্পর্শকাতর দায়িত্ব কোনোভাবেই অন্যের সঙ্গে ভাগ করা যায় না। বর্তমানে অভিযুক্ত তিন আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং নিয়মিত তার অগ্রগতি কমিশনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এসআইআর প্রক্রিয়া চলাকালীন কর্তব্যে গাফিলতির বিষয়ে কমিশন আগেই সতর্ক করেছিল। উল্লেখ্য, এর আগে সাতজন এইআরও-কেও সাসপেন্ড করা হয়েছে। মাইক্রো অবজার্ভার নিয়োগ ও তাঁদের বিরুদ্ধে কমিশনের সরাসরি শাস্তিমূলক পদক্ষেপ ঘিরে বর্তমানে রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *