হাসপাতালে চিকিৎসাধীন সেলিম খান, দুই স্ত্রীকে নিয়ে দেখতে এলেন সলমন

হাসপাতালে চিকিৎসাধীন সেলিম খান, দুই স্ত্রীকে নিয়ে দেখতে এলেন সলমন

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। ব্রেন হেমারেজের উপসর্গ নিয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তির পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গঠন করা হয় বিশেষ মেডিক্যাল বোর্ড। তবে বুধবার চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে রয়েছে।

বুধবার সকালে অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে পৌঁছান সুপারস্টার সলমন খান। তাঁর সঙ্গে ছিলেন সেলিম খানের দুই স্ত্রী সালমা খান ও হেলেন। হাসপাতাল সূত্রে খবর, ডিএসএ (DSA) প্রক্রিয়ার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রক্তচাপ স্বাভাবিক থাকলে আগামীকাল তাঁকে ভেন্টিলেশন থেকে বের করার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার থেকেই সলমন, আরবাজসহ খান পরিবারের সদস্যরা হাসপাতালে রয়েছেন। প্রবীণ চিত্রনাট্যকার জাভেদ আখতার ও অভিনেতা সঞ্জয় দত্তও তাঁকে দেখতে এসেছিলেন। চিকিৎসকদের মতে, বার্ধক্যজনিত কারণে তাঁকে বাড়তি পর্যবেক্ষণে রাখা হয়েছে, তবে বড় কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমেই চলছে চিকিৎসা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *