সুস্থ হয়ে উঠছেন সেলিম খান: জটিলতা থাকলেও প্রয়োজন হয়নি অস্ত্রোপচারের

সুস্থ হয়ে উঠছেন সেলিম খান: জটিলতা থাকলেও প্রয়োজন হয়নি অস্ত্রোপচারের

বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণ ও উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে গঠিত মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, তাঁর একটি বিশেষ মেডিক্যাল প্রক্রিয়া (DSA) সম্পন্ন হয়েছে, তবে কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে সতর্কতাস্বরূপ তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আগামীকাল তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট থেকে বের করে আনা হতে পারে।

এদিকে প্রিয়জনের অসুস্থতার খবরে সলমন খানসহ পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত হয়েছেন। জাভেদ আখতার ও সঞ্জয় দত্তও তাঁকে দেখতে যান। পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে। অযথা আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিয়েছেন চিকিৎসক জলিল পারকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *