অস্ট্রেলিয়ায় চরম হেনস্থার শিকার পাকিস্তান হকি দল: বিল মেটাতে মাজতে হল বাসন

অস্ট্রেলিয়ায় চরম হেনস্থার শিকার পাকিস্তান হকি দল: বিল মেটাতে মাজতে হল বাসন

অস্ট্রেলিয়া সফরে গিয়ে চরম অব্যবস্থা ও অপমানের শিকার হয়েছে পাকিস্তান জাতীয় হকি দল। অধিনায়ক শাকিল আম্মাদ বাটের অভিযোগ, পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) হোটেলের বিল পরিশোধ না করায় খেলোয়াড়দের দীর্ঘ সময় রাস্তায় কাটাতে হয়েছে। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, হোটেল কক্ষ পরিষ্কারের পাশাপাশি খেলোয়াড়দের রান্নাঘরে বাসন মাজতে বাধ্য করা হয়। আবাসন ও খাবারের এই সংকট হকি মহলে তীব্র নিন্দার ঝড় তুলেছে।

অধিনায়ক আরও জানান, সিডনি ও ক্যানবেরা বিমানবন্দরেও তাঁদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। ফেডারেশন কর্মকর্তারা এই ব্যর্থতা ঢাকতে খেলোয়াড়দের মুখ বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন এবং বাটের কাছ থেকে জোরপূর্বক ইতিবাচক ভিডিও বিবৃতি আদায় করেছিলেন। ১৩ দিনের সফরের বিপরীতে মাত্র ১০ দিনের বুকিং থাকায় শেষ মুহূর্তে তাঁদের নিম্নমানের সস্তা হোটেলে স্থানান্তর করা হয়।

এই নজিরবিহীন অপমানের ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তানের ক্রীড়ামহল। ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাকিস্তান স্পোর্টস বোর্ড জানিয়েছে, সফরের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও কেন এই পরিস্থিতি তৈরি হলো, তা খতিয়ে দেখে দ্রুত বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে। পেশাদারিত্বের অভাব ও দুর্নীতির এই অভিযোগে ফেডারেশনের কর্মকর্তাদের ভূমিকা এখন প্রশ্নের মুখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *