জেনিভায় রাশিয়া-ইউক্রেন শান্তি বৈঠক: যুদ্ধের অবসানে মার্কিন মধ্যস্থতা

জেনিভায় রাশিয়া-ইউক্রেন শান্তি বৈঠক: যুদ্ধের অবসানে মার্কিন মধ্যস্থতা

দীর্ঘ চার বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত থামাতে আমেরিকার মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনিভায় শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের উচ্চপর্যায়ের শান্তি আলোচনা। মঙ্গলবার শুরু হওয়া এই বৈঠক চলবে বুধবার পর্যন্ত। এর আগে সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবিতে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হওয়ায়, এই দ্বিতীয় দফার বৈঠকের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।

বৈঠকে রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি এবং ইউক্রেনের পক্ষে রয়েছেন জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার যুদ্ধ থামানোর উদ্যোগ নিলেও এতদিন কোনো স্থায়ী রফাসূত্র মেলেনি। ফলে এই মুখোমুখি আলোচনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আবুধাবির বৈঠকে রাশিয়ার প্রস্তাবিত ‘ভূমি বিনিময়’ বা ল্যান্ড সোয়াপিং শর্তে ইউক্রেন এখনও সম্মত হয়নি। ফলে জেনিভার এই আলোচনায় কোনো সমঝোতা আসে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। চার বছরের যুদ্ধের জট কাটিয়ে শান্তি ফিরবে কি না, এখন সেটাই বড় প্রশ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *