জেনেভা বৈঠক ব্যর্থ: ট্রাম্পের শর্ত মানতে নারাজ ইরান

জেনেভা বৈঠক ব্যর্থ: ট্রাম্পের শর্ত মানতে নারাজ ইরান

জেনেভায় দীর্ঘ বৈঠকের পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটেনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শর্ত বা ‘রেড লাইন’ মানতে তেহরান এখনো অনীহা দেখাচ্ছে। ফলে পরমাণু কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বজায় রয়েছে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আলোচনার ফলাফল মিশ্র। যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধান চাইলেও প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের পথ খোলা রেখেছেন। ওয়াশিংটন স্পষ্ট করেছে যে, তাদের চূড়ান্ত সীমাগুলো লঙ্ঘন করলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

অন্যদিকে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি আলোচনার মাধ্যমে সমাধানের আশা ব্যক্ত করেছেন। তবে তিনি সতর্ক করেছেন যে, যেকোনো আগ্রাসন মোকাবিলায় ইরান প্রস্তুত। এই সংঘাত শুরু হলে তার প্রভাব কেবল ইরানের সীমানায় সীমাবদ্ধ থাকবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *