টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়: ১৭ বছর পর লজ্জাজনক রেকর্ডের পুনরাবৃত্তি

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল অস্ট্রেলিয়া। ২০০৯ সালের পর এই প্রথম আইসিসি টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেল তারা। বিশ্বজয়ী এই দলের এমন শোচনীয় পরাজয়ে ক্রিকেট মহলে বিস্ময় তৈরি হয়েছে, যেখানে জিম্বাবোয়ের মতো দল পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০০৭ সাল থেকে আয়োজিত এই মেগা ইভেন্টে অস্ট্রেলিয়া মাত্র একবার, ২০২১ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে দীর্ঘ সময় পর প্রথম রাউন্ডে থমকে যাওয়ায় অজিদের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষ করে শক্তিশালী দল হিসেবে পরিচিত হলেও এবারের টুর্নামেন্টে তারা নিজেদের নামের বিচার করতে ব্যর্থ হয়েছে।
অস্ট্রেলিয়ার এই পতনকে অনেকেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর ট্রফিতে পা রাখার সেই বিতর্কিত ঘটনার সঙ্গে মেলাচ্ছেন। মিচেল মার্শের সেই উদ্ধত আচরণের পর থেকে কোনো আইসিসি ট্রফি জিততে না পারায় নেটিজেনদের একাংশ একে ‘অহংকারের পতন’ বলে সমালোচনা করছেন।