গঙ্গাপাড়ে ৫ হাজার কোটির আবাসন প্রকল্প: ইডেন রিয়েলটির হাত ধরে ভোলবদল কলকাতার নদীঘাটের

কলকাতার নদীঘাটে আমূল পরিবর্তন আনতে ৫,০০০ কোটি টাকার বহুমুখী বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করল ইডেন রিয়েলটি গ্রুপ। এই প্রকল্পের অধীনে মঙ্গলবার শহরে উদ্বোধন হলো তাদের প্রথম প্রিমিয়াম রিভার-ক্রাফ্টেড লাক্সারি প্রজেক্ট ‘ইডেন দেবপ্রয়াগ’। হাউজিং, রিটেইল এবং কমার্শিয়াল খাতের এই বিশাল বিনিয়োগে আবাসন প্রকল্পের পাশাপাশি থাকবে শহরের প্রথম নদীকেন্দ্রিক পাঁচতারা হোটেল ও বিশেষ গঙ্গা ঘাট।
প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর আর্য সুমন্ত জানান, ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে মাত্র ১২ মিনিট দূরত্বের এই প্রকল্পে লাক্সারি টাওয়ার ও বাংলোর সুবিধা থাকবে। গঙ্গা ও বোটানিক্যাল গার্ডেন অভিমুখী এই জনপদে থাকছে ৭৫,০০০ বর্গফুটের বিশাল ক্লাব এবং ছাদের ওপর ইনফিনিটি পুল। আর্কিটেকচারাল ডিজাইনে সূর্যের আলো ও গঙ্গার হাওয়া চলাচলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও চলতি বছরেই কোনা এক্সপ্রেসওয়ে এবং দক্ষিণ কলকাতায় আরও দুটি নতুন আবাসন প্রকল্প চালু করতে চলেছে সংস্থাটি। ৪.৫ একর বিস্তৃত ল্যান্ডস্কেপড পোডিয়াম ও হিমালয়-অনুপ্রাণিত সবুজায়নের মাধ্যমে এক শান্ত ও উন্নত জীবনযাত্রার অভিজ্ঞতা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই গোষ্ঠীটি বর্তমানে ৭,৮০০-র বেশি পরিবারের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।