ভারত থেকে সরতে পারে ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০৩১ বিশ্বকাপ

ভারত থেকে সরতে পারে ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০৩১ বিশ্বকাপ

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তজনা এবং কূটনৈতিক টানাপড়েনের প্রভাব এবার পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেটের ওপর। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য এজ’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, আগামী দিনে ভারতে নির্ধারিত বড় আইসিসি টুর্নামেন্টগুলোর ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই অস্থির পরিস্থিতির কারণে টুর্নামেন্টগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আইসিসি ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের একদিনের বিশ্বকাপ ভারত থেকে অন্য দেশে সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে। দুই দেশের বৈরী সম্পর্কের কারণে টুর্নামেন্ট আয়োজনে প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে ভূ-রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে ভারত ও পাকিস্তানের এই দ্বন্দ্বের প্রভাব বিশ্ব ক্রিকেটের সূচিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *