নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব মমতা, টানলেন বাংলাদেশের প্রসঙ্গ

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব মমতা, টানলেন বাংলাদেশের প্রসঙ্গ

জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। প্রতিবেশী দেশে নির্বাচন শান্তিপূর্ণ হতে পারলে ভারতে, বিশেষ করে বাংলায় কেন গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠবে, সেই প্রশ্ন তোলেন তিনি। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।

নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে মমতা দাবি করেন, এক শ্রেণির কর্মকর্তা প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে নির্বাচন প্রভাবিত করার পরিকল্পনা করছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, কোনো পদই চিরস্থায়ী নয় এবং তালিকায় কারচুপি বরদাস্ত করা হবে না। স্বচ্ছ নির্বাচনের স্বার্থে কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেও ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি।

একইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্যে ছোটখাটো ঘটনায় সংস্থাটি সক্রিয় হলেও ভিনরাজ্যের বড় ঘটনায় তারা নীরব থাকে। সাধারণ মানুষের জীবন নিয়ে ‘কাটাকুটি খেলা’ বন্ধ করার আহ্বান জানিয়ে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার দাবি জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *