মিড-ডে মিলে অতিরিক্ত ডিম ও পুষ্টির জোগান: বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

মিড-ডে মিলে অতিরিক্ত ডিম ও পুষ্টির জোগান: বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

রাজ্যের প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের পুষ্টির মানোন্নয়নে বড় পদক্ষেপ করল স্কুল শিক্ষা দফতর। সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, মিড-ডে মিলে সাপ্তাহিক বরাদ্দের পাশাপাশি অতিরিক্ত ১২ দিন ডিম বা মরশুমি ফল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রায় ৮১ লক্ষ ১৯ হাজার ৪১৫ জন পড়ুয়া এই বিশেষ সুবিধার আওতায় আসবে।

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, পিএবি ২০২৫-২৬ ফ্লেক্সি ফান্ডের অন্তর্গত ৭৭৯৪.৬৪ লক্ষ টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে। চলতি অর্থবর্ষের ৩১ মার্চের মধ্যে এই অতিরিক্ত পুষ্টির জোগান নিশ্চিত করতে প্রতিটি জেলার জেলাশাসককে বিশেষ চিঠি পাঠানো হয়েছে। নিয়মিত খাবারের মেনুর সঙ্গে এই বাড়তি সাপ্লিমেন্টারি নিউট্রিশন যুক্ত হওয়ায় খুশি অভিভাবক মহল।

বিরোধীদের নানা অভিযোগের মাঝেই সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমান অর্থবর্ষের শেষে শুরু হওয়া এই উদ্যোগ আগামী দিনে আরও বিস্তৃত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। শিশুদের শারীরিক বিকাশ ও সুষম আহার নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *