২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ: নেতিবাচক প্রভাব কাটাতে গ্রহণ পরবর্তী করণীয়

২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ: নেতিবাচক প্রভাব কাটাতে গ্রহণ পরবর্তী করণীয়

২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ৩:২৭ মিনিটে শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি সকাল ৭:৫৮ মিনিট পর্যন্ত চলবে। মহাজাগতিক এই ঘটনাটি ‘রিং অফ ফায়ার’ হিসেবে পরিচিত হবে। জ্যোতিষশাস্ত্রীয় মতে, গ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রাদুর্ভাব ঘটে, যার প্রভাবে দেবতার শক্তি হ্রাস পায় বলে মনে করা হয়। ফলে গ্রহণের অশুভ ফল থেকে মুক্তি পেতে নির্দিষ্ট কিছু আচার পালনের পরামর্শ দেওয়া হয়েছে।

গ্রহণ শেষ হওয়ার পর প্রথমেই স্নান সেরে পরিচ্ছন্ন পোশাক পরিধান করা জরুরি। এরপর সম্পূর্ণ ঘর এবং ঠাকুরঘর জল দিয়ে পরিষ্কার করে দেব-দেবীর মূর্তিও ধুয়ে নিতে হবে। এছাড়া ঘরে রাখা খাবারে আগে থেকে তুলসী পাতা দেওয়া না থাকলে তা বর্জন করে নতুন করে তাজা খাবার তৈরি করা শ্রেয়। যারা পৈতে ধারণ করেন, তাদের পুরনো পৈতে বদলে নতুনটি গ্রহণ করা উচিত।

আধ্যাত্মিক ও সামাজিক কল্যাণে এই সময়ে দান-ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহণ পরবর্তী সময়ে দুঃস্থদের খাদ্য, বস্ত্র বা অর্থ দান করা এবং গরুকে ঘাস খাওয়ানো পুণ্যের কাজ বলে বিবেচিত হয়। এছাড়া রাহু-কেতুর মন্ত্র জপ এবং প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের আরাধনা করলে গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব। বাড়ির দরজায় কোনো ভিক্ষুক এলে তাকে খালি হাতে না ফিরিয়ে সাধ্যমতো সাহায্য করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *