পাক বোর্ড প্রধানকে ‘অশিক্ষিত’ বলার ২৪ ঘণ্টার মধ্যেই সুর বদলালেন শোয়েব আখতার

পাক বোর্ড প্রধানকে ‘অশিক্ষিত’ বলার ২৪ ঘণ্টার মধ্যেই সুর বদলালেন শোয়েব আখতার

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভিকে ‘অশিক্ষিত’ ও ‘অযোগ্য’ বলে আক্রমণ করার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভোল বদলালেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। একটি সাক্ষাৎকারে নকভির তীব্র সমালোচনা করার পর, হঠাৎ করেই তাঁকে ‘খুব ভালো মানুষ’ হিসেবে অভিহিত করেছেন আখতার। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের এই নাটকীয় অবস্থানে ক্রিকেট মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

নিজের বক্তব্যের স্বপক্ষে সাফাই গেয়ে শোয়েব আখতার দায় চাপিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যমের ওপর। তাঁর দাবি, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং তিনি ব্যক্তিগতভাবে নকভিকে আক্রমণ করেননি। আখতারের মতে, শীর্ষস্তরে ক্রিকেট পরিচালন ব্যবস্থা নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, যা বিকৃতভাবে প্রচার করা হয়েছে। এমনকি নকভিকে নিয়ে কেউ নেতিবাচক কথা বললে তা তিনি সহ্য করবেন না বলেও জানান।

পূর্ববর্তী মন্তব্যে আখতার বলেছিলেন, অযোগ্য লোকের হাতে দায়িত্ব থাকায় পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হচ্ছে এবং ভারতের কাছে বারবার হারতে হচ্ছে। তবে বর্তমান বিবৃতিতে তিনি দাবি করেছেন, নকভি পাকিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য অনেক কাজ করেছেন এবং তাঁর নামে অপপ্রচার চালানো হচ্ছে। এই বিপরীতমুখী মন্তব্যের জেরে ভক্তদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *