ভারতের কাছে লজ্জাজনক হার: ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছাড়লেন পিসিবি প্রধান মহসিন নকভি

ভারতের কাছে লজ্জাজনক হার: ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছাড়লেন পিসিবি প্রধান মহসিন নকভি

শ্রীলঙ্কায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের শোচনীয় পরাজয় সচক্ষে দেখতে পারলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। রবিবার হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের কাছে ৬১ রানে হারে পাকিস্তান। ম্যাচ চলাকালীন গ্যালারিতে উপস্থিত থাকলেও, দলের ব্যাটিং বিপর্যয় দেখে খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ত্যাগ করেন তিনি।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, পাকিস্তানের ৫টি উইকেট পড়ার পর থেকেই গ্যালারিতে আর নকভিকে দেখা যায়নি। কিছুক্ষণ পরেই তাঁর গাড়ি স্টেডিয়াম থেকে বেরিয়ে যেতে দেখা যায়। যদিও বিসিসিআই সভাপতি মিঠুন মিনহাস, সচিব দেবজিৎ শইকীয়া এবং আইসিসি চেয়ারম্যান জয় শাহ ম্যাচের শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন।

প্রথমে ব্যাট করে ভারত ১৭৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। বিশেষজ্ঞরা পাক স্পিন আক্রমণকে এগিয়ে রাখলেও মাঠে তার প্রতিফলন ঘটেনি। দলের এই বিপর্যয় ও পরাজয়ের গ্লানি এড়াতেই নকভি নির্ধারিত সময়ের আগে মাঠ ছাড়েন বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *