২০২৬ সালের রমজান শুরু: চাঁদ দেখার প্রস্তুতি ও সেহরি-ইফতারের সময়সূচি

২০২৬ সালের রমজান শুরু: চাঁদ দেখার প্রস্তুতি ও সেহরি-ইফতারের সময়সূচি

২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরুর প্রস্তুতি বিশ্বজুড়ে তুঙ্গে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে শা’বানের শেষ চাঁদের ছবি প্রকাশের পর রমজানের দিনক্ষণ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। ইউএই ফতোয়া কাউন্সিল ও স্থানীয় চাঁদ দেখা কমিটি সোমবার সন্ধ্যায় বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেবে।

একইভাবে সৌদি আরবের সুপ্রিম কোর্ট ১৭ ফেব্রুয়ারি হিজরি ১৪৪৭ সনের রমজান মাসের চাঁদ দেখার জন্য দেশটির মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে। মঙ্গলবার মাগরিবের নামাজের পর আকাশে চাঁদ দেখা গেলে সৌদি আরবে ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা পালন করা হবে। নতুন চাঁদ অনুসন্ধানে বিশেষ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

পশ্চিমবঙ্গেও রমজানের প্রাক্কালে প্রস্তুতি শুরু হয়েছে। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সেহরির সতর্কতামূলক শেষ সময় ভোর ৪টা ৫১ মিনিট এবং ফজরের ওয়াক্ত শুরু হবে ৪টা ৫৮ মিনিটে। এদিন মাগরিব ও ইফতারের সময় নির্ধারিত হয়েছে বিকেল ৫টা ৩৮ মিনিটে। কলকাতা, মালদা ও মুর্শিদাবাদসহ বিভিন্ন জেলায় প্রস্তুতি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *