এআই সামিটে পাহাড়ি পদের রাজকীয় ভোজ: তাজ প্যালেসে ঐতিহ্যের স্বাদ

এআই সামিটে পাহাড়ি পদের রাজকীয় ভোজ: তাজ প্যালেসে ঐতিহ্যের স্বাদ

নয়াদিল্লিতে আয়োজিত ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ আগত বিশ্বনেতা ও প্রতিনিধিদের জন্য রাজকীয় ভোজের আয়োজন করেছে হোটেল তাজ প্যালেস। ‘অতিথি দেবো ভব’ নীতি মেনে ভারতীয় শাস্ত্রীয় সংগীত, তিলক ও তুলসী মালার মাধ্যমে অতিথিদের অভ্যর্থনা জানানো হচ্ছে। সম্মেলনের মূল আকর্ষণ হিসেবে পরিবেশন করা হচ্ছে উত্তর ভারতের পাহাড়ি জনপদের বিলুপ্তপ্রায় ও ঐতিহ্যবাহী সব পদ।

এক্সিকিউটিভ শেফ নিতিন মাথুরের তত্ত্বাবধানে হিমাচল ও কাশ্মীরের খাঁটি মশলা এবং শিলনোড়ায় বাটা উপকরণের সাহায্যে তৈরি হচ্ছে এই বিশেষ মেনু। তালিকায় রয়েছে দিংরি কাচরু, সেপু ওয়াড়ি এবং কালা মোতি গুচ্ছি পোলাওয়ের মতো সুস্বাদু পদ। রান্নায় আধুনিক যন্ত্রপাতির বদলে পিতলের বাসন ও সাতিহ্যবাহী পদ্ধতি ব্যবহার করে খাবারের আদি ও অকৃত্রিম স্বাদ বজায় রাখা হয়েছে।

প্রযুক্তির এই আধুনিক মঞ্চে খাবারের তালিকায় মিলেট ও পুষ্টিকর শস্যজাত খাদ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সিয়াল কাটলু ও বদানা পার্লসের মতো মিষ্টান্ন পাহাড়ের সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ আলোচনার পাশাপাশি ভারতের এই সমৃদ্ধ রন্ধনশৈলী আমন্ত্রিত অতিথিদের কাছে এক অনন্য অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *