ইরান ইস্যুতে ইজরায়েলকে ট্রাম্পের প্রচ্ছন্ন মদত, রণদামাো বাজছে পশ্চিম এশিয়ায়

ইরান ইস্যুতে ইজরায়েলকে ট্রাম্পের প্রচ্ছন্ন মদত, রণদামাো বাজছে পশ্চিম এশিয়ায়

ইরান যদি পরমাণু চুক্তি লঙ্ঘন করে, তবে তাদের ওপর ইজরায়েলি হামলাকে সমর্থন জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে, গত বছরের ডিসেম্বরে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এই আশ্বাস দিয়েছেন তিনি। মূলত তেহরানের পরমাণু শক্তিধর হওয়ার স্বপ্ন রুখতেই আমেরিকা এই অবস্থান নিয়েছে।

সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, নতুন করে হামলা হলে আমেরিকা সরাসরি আকাশপথে জ্বালানি সরবরাহ এবং প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা ব্যবহারের অনুমতি আদায়ে ইজরায়েলকে সাহায্য করবে। যদিও বেশ কিছু দেশ ইতিমদধ্যেই তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেছে। পেন্টাগন ইতিমধ্যে পশ্চিম এশিয়ায় বিশ্বের বৃহত্তম যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও বিশাল নৌবহর পাঠিয়েছে।

কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন সরাসরি সামরিক পথে হাঁটবে বলে ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন মার্কিন আধিকারিকরা। ইরানের আশেপাশে আমেরিকার ক্রমবর্ধমান সামরিক সক্রিয়তা এবং সেনাসমৃদ্ধ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন যুদ্ধ পরিস্থিতির আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। তেহরানের অভ্যন্তরীণ অস্থিরতা সত্ত্বেও পশ্চিম এশিয়ায় এখন চূড়ান্ত উত্তেজনার আবহ বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *