নিউটাউনের শাপূর্জি আবাসনে পানীয় জল থেকে ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত শতাধিক

নিউটাউনের শাপূর্জি আবাসনে পানীয় জল থেকে ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত শতাধিক

রাজারহাটের নিউটাউন সংলগ্ন শাপূর্জি আবাসনের ই-ব্লকে ডায়রিয়ার ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে। আবাসনের সরবরাহকৃত পানীয় জল পান করে শিশুসহ শতাধিক আবাসিক অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। গত কয়েকদিন ধরে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

দূষিত জল সরবরাহের অভিযোগে সোমবার আবাসনের ফেসিলিটি ম্যানেজারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ আবাসিকরা। বাসিন্দাদের দাবি, বারবার জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। পরিস্থিতি বেগতিক দেখে ভুক্তভোগীরা ইতিমিধ্যেই টেকনোসিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আবাসন কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করে আবাসিকরা জানান, ফেসিলিটি ম্যানেজার ছুটিতে থাকায় সমস্যা আরও বেড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সংক্রমণের আশঙ্কায় অনেক পরিবারই এখন ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *