কলেজে নতুন বিষয় চালুর আবেদনে স্বচ্ছতা: উচ্চশিক্ষা দফতরের নয়া পোর্টাল

কলেজে নতুন বিষয় চালুর আবেদনে স্বচ্ছতা: উচ্চশিক্ষা দফতরের নয়া পোর্টাল

সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে নতুন বিষয় চালুর প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে বিশেষ পোর্টাল চালু করল রাজ্য উচ্চশিক্ষা দফতর। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, দীর্ঘসূত্রতা কাটিয়ে দ্রুত নাগরিক পরিষেবা পৌঁছে দিতেই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক দর্শনের সঙ্গে সংগতি রেখে এই পদক্ষেপ কার্যকর করা হচ্ছে।

আগামী ১৮ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট পোর্টালে (subjectaffiliation.wb.gov.in) আবেদন প্রক্রিয়া শুরু হবে। এর ফলে সরকারি, সরকার পোষিত এবং বেসরকারি কলেজগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন বিষয়ের অনুমোদনের জন্য আবেদন করতে পারবে। উচ্চশিক্ষা সংসদও একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদনগুলি খতিয়ে দেখে দ্রুত তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে।

এই ব্যবস্থার ফলে প্রশাসনিক জটিলতা ও সময়ব্যয় অনেকটাই লাঘব হবে বলে মনে করছে শিক্ষা মহল। ইতিপূর্বে স্বচ্ছতা আনতে অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু করেছিল দফতর। এবার নয়া পোর্টালটি চালু হওয়ায় শিক্ষা দফতরের নজরদারি যেমন বাড়বে, তেমনই অনুমোদনের জন্য কলেজ কর্তৃপক্ষকেও আর বারবার বিকাশ ভবনে চক্কর কাটতে হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *