সন্তান কি বারবার গোপন অঙ্গ স্পর্শ করে? লোকলজ্জা ভুলে জানুন চিকিৎসকের জরুরি পরামর্শ – বর্তমান নিউজ
February 16, 2026

February 15, 202611:47 am
অনেক সময় ছোট শিশুরা বারবার নিজেদের গোপন অঙ্গ স্পর্শ করে বা টানে, যা বাবা-মায়ের জন্য জনসমক্ষে অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নিমিষা অরোরা জানিয়েছেন, চার থেকে ছয় মাস বয়স থেকে শিশুরা তাদের শরীরের বিভিন্ন অংশ চিনতে শুরু করে। এটি অত্যন্ত স্বাভাবিক একটি আচরণ। নাক বা কান স্পর্শ করার মতোই এটি তাদের কৌতূহল মেটানোর একটি প্রক্রিয়া।
চিকিৎসকের মতে, এই পরিস্থিতিতে শিশুর ওপর চিৎকার করা বা তাকে লজ্জা দেওয়া একদমই উচিত নয়। এতে তাদের মনে হীনম্মন্যতা তৈরি হতে পারে। শিশু কিছুটা বড় হলে তাকে শরীরের বিভিন্ন অংশের সঠিক নাম শেখানো উচিত। জনসমক্ষে এমন করলে বকাঝকা না করে শান্তভাবে ডায়াপার পরিয়ে দিন অথবা অন্য কোনো কাজে শিশুর মনোযোগ সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।