আজ কলম্বোয় ভারত-পাকিস্তান মহারণ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কী হবে সাধারণ দর্শকদের

নিউজ ডেস্ক : ২০২৬ টি-২০ বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে থাকলেও বৃষ্টির পূর্বাভাস দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। যদি শেষ পর্যন্ত বৃষ্টির কারণে খেলা বাতিল হয়, তবে দুই দলই এক পয়েন্ট করে ভাগ করে নেবে। এতে ক্রিকেট ভক্তরা হতাশ হলেও মাঠের লড়াই ছাড়াই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সুপার এইটে ওঠার পথ প্রায় নিশ্চিত হয়ে যাবে।
সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া এশিয়া কাপের জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া। অন্যদিকে সালমান আলি আগার পাকিস্তানও কলম্বোর পরিচিত পরিবেশে ভারতকে চ্যালেঞ্জ জানাতে তৈরি। ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টস বিলম্বিত হতে পারে। শেষ পর্যন্ত পূর্ণ ওভারের ম্যাচ হবে নাকি ওভার কমিয়ে খেলা হবে, তা নিয়ে সাধারণ দর্শকদের মধ্যে এখন প্রবল কৌতুহল।