সিপি রাস্তায় নামতেই বড় সাফল্য কলকাতায় দুই চুরির কিনারা করে জালে ভিনরাজ্যের চারসহ মোট ছয়

কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের সারপ্রাইজ ভিজিটের দিনেই শহরে চুরির ঘটনায় দুই ভিন্ন মামলার ছয় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। লালবাজারের গোয়েন্দা শাখা হেস্টিংস চত্বর থেকে গুজরাতের আনন্দ জেলার চার বাসিন্দা অনিল, ধীরু, সমীর ও রাজুকে পাকড়াও করেছে। গত জানুয়ারিতে জোড়াসাঁকো এলাকায় একটি চুরির ঘটনায় দীর্ঘদিন ধরেই এই চারজনের সন্ধানে তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারী আধিকারিকরা।
অন্যদিকে গিরিশ পার্ক থানা এলাকায় এক ক্যাব চালকের সর্বস্ব চুরির অভিযোগে পার্ক সার্কাস থেকে মহম্মদ শাহনওয়াজ ও মহম্মদ সামির নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা এন্টালি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবারই ধৃত ছয়জনকে আদালতে পেশ করা হবে। কমিশনারের কড়া নির্দেশের পর পুলিশের এই তৎপরতা ও সাফল্য অপরাধ দমনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।