ছাব্বিশের লড়াইয়ে বড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয়কে ঘিরে

ছাব্বিশের লড়াইয়ে বড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয়কে ঘিরে

নিউজ ডেস্ক : ছাব্বিশের বিধানসভা ভোটে জয়ের ধারা বজায় রাখতে বড় পদক্ষেপ নিল ঘাসফুল শিবির। তিন সাংগঠনিক জেলায় নির্বাচনী কোর কমিটি ঘোষণা করে তৃণমূল বুঝিয়ে দিল যে, অভিজ্ঞ সেনাপতিদের ওপরই ভরসা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের ফলে সাধারণ ভোটাররা এলাকায় পুরনো ও পরিচিত নেতৃত্বকেই পাশে পাবেন, যা প্রশাসনিক ও রাজনৈতিক সমন্বয় আরও জোরালো করবে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে বড় চমক বারাসত সাংগঠনিক জেলায়, যেখানে জেলফেরত জ্যোতিপ্রিয় মল্লিককে দেওয়া হয়েছে যুগ্ম আহ্বায়কের গুরুদায়িত্ব। রেশন দুর্নীতি মামলায় জামিনে মুক্তির পর তাঁর এই প্রত্যাবর্তন স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। এছাড়া মুর্শিদাবাদের দুই জেলাতেও সাংসদদের গুরুত্ব বাড়িয়ে কমিটি গড়া হয়েছে। সাধারণ মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে এবং বুথস্তরে সংগঠনকে নিঁখুত করতে এই নতুন রণকৌশল কতটা সফল হয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *