কেন্দ্রের বিশেষ প্রস্তাব ফেরাল লাদাখ বিপাকে সাধারণ মানুষ

নিউজ ডেস্ক : লাদাখের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাবিত ‘টেরিটোরিয়াল কাউন্সিল’ পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন স্থানীয় নেতৃত্ব। সোনাম ওয়াংচুকদের এই অনড় অবস্থানের ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিদাওয়া ও সাংবিধানিক সুরক্ষার বিষয়টি এখন অনিশ্চয়তার মুখে। পূর্ণ রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবিতে অনড় থাকায় উপত্যকায় থমকে আছে উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক স্থিতিশীলতা।
স্বরাষ্ট্র মন্ত্রক কাউন্সিল প্রধানকে মুখ্যমন্ত্রীর সমতুল্য ক্ষমতা দেওয়ার প্রস্তাব দিলেও লেহ ও কার্গিলের প্রতিনিধিরা একে ‘প্রহসন’ বলে উড়িয়ে দিয়েছেন। এর ফলে কেন্দ্রীয় অনুদান এবং স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সুবিধা পেতে সাধারণ বাসিন্দাদের আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। রাজনৈতিক এই অচলাবস্থা না কাটলে লাদাখের ভূমি রক্ষা এবং সাংস্কৃতিক পরিচয়ের লড়াই কোন পথে এগোবে, তা নিয়ে জনমানসে উদ্বেগ বাড়ছে।