মাঝ আকাশে ইঞ্জিনে বিকট বিস্ফোরণ প্রাণ হাতে নিয়ে কাঁপলেন ৮০ যাত্রী

নিউজ ডেস্ক : মাঝ আকাশে হঠাৎ বিকট শব্দ আর ইঞ্জিনে বিস্ফোরণ! নাইজেরিয়ার আকাশে এয়ার আরিকের বিমানে ঘটে যাওয়া এই হাড়হিম করা ঘটনা সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। উড্ডয়নের কিছু পরেই যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় বিমানে থাকা ৮০ জন যাত্রীর প্রাণ সংশয় তৈরি হয়েছিল। মাঝ আকাশে এমন বিভ্রাট যে কোনো মুহূর্তে বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারত, যা সাধারণ মানুষের আকাশপথের ভ্রমণ নিয়ে আতঙ্ক বাড়িয়ে দেয়।
পাইলটের অসীম দক্ষতায় বেনিন বিমানবন্দরে জরুরি অবতরণ সম্ভব হওয়ায় অল্পের জন্য রক্ষা পান সবাই। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি, তবে যান্ত্রিক ত্রুটির কারণে আকাশপথে সাধারণ যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা কতটা মজবুত, তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কর্তৃপক্ষ ইতিমদধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ভবিষ্যতে এমন বিপত্তি এড়াতে রক্ষণাবেক্ষণে আরও কড়াকড়ি প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।