নতুন জমানায় কেমন হবে আপনার জীবন এবং দেশের ভবিষ্যৎ

নিউজ ডেস্ক : বিপুল জয় নিয়ে ফিরছে বিএনপি আর এর সঙ্গেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও দেশের সার্বভৌমত্বে বড় বদল আসতে চলেছে। তারেক রহমান স্পষ্ট করেছেন যে এখন থেকে দেশ চলবে সম্পূর্ণ গণতান্ত্রিক পথে এবং আইনের চোখে সবাই সমান হবে। এই নতুন শাসনব্যবস্থায় দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সরকার কঠোর অবস্থান নেবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
বিদেশনীতির ক্ষেত্রেও আসছে বড় পরিবর্তন যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ নাগরিক ও প্রতিবেশী সম্পর্কের ওপর। বাংলাদেশ এখন থেকে কারো প্রতি বিশেষ পক্ষপাতিত্ব না করে নিজের স্বার্থ ও কৌশলগত স্বাধীনতা বজায় রাখবে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর মতো স্পর্শকাতর ইস্যুতেও আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। স্থিতিশীলতা ফেরাতে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই নিরপেক্ষ অবস্থান সাধারণ মানুষের মনে নতুন আশার আলো দেখাচ্ছে।