এক ধাক্কায় মহিলাদের অ্যাকাউন্টে ৫০০০ টাকা পাঠালো স্ট্যালিন সরকার

এক ধাক্কায় মহিলাদের অ্যাকাউন্টে ৫০০০ টাকা পাঠালো স্ট্যালিন সরকার

নিউজ ডেস্ক : ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিয়ে বড়সড় ধামাকা করল তামিলনাড়ুর ডিএমকে সরকার। শুক্রবার সকালে হঠাৎ করেই রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একলপ্তে ৫০০০ টাকা ঢুকে যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছে। সাধারণ মানুষের পকেটে সরাসরি এই বিপুল অঙ্কের টাকা পৌঁছানোয় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া আমজনতার মধ্যে। মূলত গ্রীষ্মকালীন বিশেষ প্যাকেজের ২ হাজার টাকা এবং আগামী দুমাসের অগ্রিম ভাতা মিলিয়েই এই বড় অঙ্কের অনুদান পাঠিয়েছে স্ট্যালিন প্রশাসন।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে এই পদক্ষেপ সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলবে। তামিলনাড়ু সরকারের ‘কলাইনার মাগালির উরিমাই থিট্টাম’ প্রকল্পের এই বিশেষ সুবিধা সরাসরি ভোটারদের মন জয়ে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। ফেব্রুয়ারি মাসেই মার্চ ও এপ্রিলের টাকা আগাম হাতে পেয়ে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো বড়সড় স্বস্তি পেল। এই মাস্টারস্ট্রোকের ফলে মে মাসের আগে আর কোনো অনুদান না মিললেও, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের হাতে নগদ জোগানে সরকার অনেকটাই এগিয়ে রইল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *