ভোটার তালিকায় নাম থাকবে তো? ৫ লক্ষ মানুষের কপালে চিন্তার ভাঁজ

ভোটার তালিকায় নাম থাকবে তো? ৫ লক্ষ মানুষের কপালে চিন্তার ভাঁজ

নিউজ ডেস্ক : আপনি কি ভোটার তালিকায় নাম সংশোধনের শুনানিতে গিয়েছিলেন? না গিয়ে থাকলে আপনার নাম বাদ পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যজুড়ে চলা টানা ৫০ দিনের বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় প্রায় ৫ লক্ষ মানুষ গরহাজির ছিলেন। সবথেকে খারাপ অবস্থা উত্তর ২৪ পরগনার, যেখানে ১ লক্ষ ৩৮ হাজার মানুষ শুনানিতেই আসেননি। কলকাতাতেও হাজার হাজার ভোটার নথিপত্র যাচাইয়ের সুযোগ হারিয়েছেন।

এই বিপুল সংখ্যক মানুষের নাম আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিতব্য চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে। কমিশন সূত্রে খবর, যারা শুনানিতে আসেননি বা যাদের তথ্য নিয়ে ধন্দ রয়েছে, এমন প্রায় ৬ লক্ষ ৬১ হাজার নাম তালিকা থেকে ছেঁটে ফেলা হতে পারে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই; চূড়ান্ত তালিকার পরেও নাম তোলার সুযোগ থাকবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। নিজের ভোটাধিকার বজায় রাখতে স্থানীয় নির্বাচন দফতরে দ্রুত যোগাযোগ করাই এখন সাধারণ মানুষের জন্য বুদ্ধিমানের কাজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *